শিবগঞ্জে নেশাজাতীয় সিরাপসহ যুবক গ্রেফতার
শিবগঞ্জ-এ নেশাজাতীয় সিরাপসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শিবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের সীমান্তবর্তী জমিনপুর গ্রামে অভিযান চালিয়ে ১০০ বোতল নেশাজাতীয় ভারতীয় এসকাফ সিরাপ জব্দ করেছে বিজিবি। এসময় একটি মোবাইল ফোনসহ মো. সাকিবুল হাসান (১৯) নামের এক তরুণকে আটক করা হয়েছে।
আটক তরুণ জমিনপুর গ্রামের মো. মনিরুল ইসলামের ছেলে।
৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে বিজিবি তেলকুপি বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৭৯/৫-এস হতে মাত্র ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জমিনপুরে অভিযান চালায়। অভিযানে ১০০ বোতল নেশাজাতীয় ভারতীয় এসকাফ সিরাপ ও একটি মোবাইল ফোনসহ মো. সাকিবুল হাসানকে আটক করা হয়।




