ভোলাহাটে জিয়া পরিবারের জন্য ইফতার ও দোয়া মাহফিল 

ভোলাহাটে জিয়া পরিবারের জন্য ইফতার ও দোয়া মাহফিল 

ভোলাহাট  প্রতিনিধিঃ ভোলাহাটে জিয়া পরিবারের জন্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ১নং ভোলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও যুবদল নেতা বি.এম রুবেল আহমদের নিজ উদ্দ্যেগে ৫ মার্চ বৃহস্পতিবার ১৫তম রমজানে বাচ্চামারী উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার ও দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি নেতা মাইনুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ভোলাহাট পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মতিউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ তাজামুল হক, মঞ্জুর আহমদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রানাউল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য আব্দুল আজিম, আলালপুর ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক নুরুল হক, স্থানীয় বিএনপি নেতা ইসমাইল হোসেন, আব্দুল কাদির সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইফতার ও দোয়া মাহফিলে বি.এম রুবেল আহমেদ বিএনপিকে সুসংগঠিত করতে সবার সহযোগিতা চেয়ে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ভোলাহাট ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে সবার দোয়া ও সমর্থন চান। পরিশেষে ইফতারের পূর্ব মুহুর্তে জিয়া পরিবারের জন্য এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️