চাঁপাইনবাবগঞ্জে বিজিবির দুটি বিওপি উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর আরও দুটি বিওপি (বর্ডার আউটপোস্ট) উদ্বোধন করা হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির দুটি বিওপি উদ্বোধন

নিজস্ব প্রতিবেদন:চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর আরও দুটি বিওপি (বর্ডার আউটপোস্ট) উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় জেলার ভোলাহাট উপজেলার সুরানপুর ও খড়কপুর সীমান্তে বিওপি দুটিতে অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে।

বিউগলের সুরে সুরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিওপি দুটির উদ্বোধন করেন বিজিবির উত্তর পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন- রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে এ রউফ, চাঁপাইনবাবগঞ্জের ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়াসহ অন্যরা। উদ্বোধন শেষে রিজিয়ন কমান্ডার দুই বিওপিতে দুটি আম গাছ রোপণ করেন।

বিজিবির ৫৯ ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি বিওপি দুটির নির্মাণকাজ শুরু হয়। অবকাঠামো নির্মাণ জনবল পদায়নের পর আজ (৮ এপ্রিল) থেকে অপারেশনাল কার্যক্রম শুরু হলো। বিওপি না থাকায় এতদিন বিজিবি টহল পরিচালনা ও চোরাচালান দমন কষ্টসাধ্য ছিল। নতুন করে বিওপি স্থাপনের পর সীমান্ত এলাকায় আরও বেশি সুরক্ষা দেওয়া সম্ভব হবে।

বিজিবি অধিনায়ক বলেন, বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক। বিজিবি সদস্যরা সব সময় তাদের ওপর অর্পিত দায়িত্ব ন্যায় ও নিষ্ঠার সঙ্গে পালন করবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️