চাঁপাইনবাবগঞ্জে ইয়াবা,ফেন্সিডিল,নগদ অর্থসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী আটক

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জ জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিচালিত বিশেষ টাস্কফোর্স অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী"কে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি ।
আজ বৃহস্পতিবার সকালে সাড়ে ৭টা থেকে সকাল ৮টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর পাঠানপাড়া গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযান কালে আসামীদের কাছে থাকা ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট ,১০০ মি,লি ফেনসিডিলসহ মাদক বিক্রির নগদ এক লক্ষ ২০ হাজার টাকা উদ্ধার করা হয় ও তাদেরকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার রানিহাটি ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর পাঠানপাড়া এলাকার মৃত সোলেমান মন্ডল ওরফে কালুর ছেলে মোঃ আরিফ আলী ওরফে আরিফ পাঠান ও একই এলাকারৎ মোঃ আব্দুল খালেক এর মেয়ে ও আটককৃত আরিফ পাঠানের স্ত্রী মোসা: বেবি বেগম।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।




