চাঁপাইনবাবগঞ্জ এরফান গ্রুপের দোয়া ও ইফতার

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জে এরফান গ্রুপের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহারে এরফান গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আলমের সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল, সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ হারুন ও মো. লতিফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম ও মাওলানা আব্দুল মতিন, জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি আবদুল ওদুদ, চাল ব্যবসায়ী নেতা আনোয়ার হোসেন, এরফান গ্রুপের জিএম আলহাজ সাইফুল ইসলাম, জেলা ট্রাক ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমানসহ বিভিন্ন ব্যাংকের ম্যানেজার ও বিশিষ্ট ব্যবসায়ীগণ।
ইফতার-পূর্বে মরহুম এরফান আলীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।




