চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

বদিউজ্জামান রাজাবাবু স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টার সময় গোমস্তাপুর উপজেলার চৌডালা মাদরাসা মোড় কলেজপাড়ায় এই মানববন্ধনের আয়োজন করে ভুক্তভোগী জমির মালিকরা। মানববন্ধনে বক্তারা বলেন, এলাকার ভূমিদস্যু শরিফুল, মতিন, শাহ আলম ও বদিউর চক্র এলাকার মানুষের বিভিন্ন জমি জোরপূর্বক দখল অপচেষ্টা করছে। এমনকি জমি দখলের সময় চাঁদাবাজিও করছেন তারা।
এছাড়াও জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির ঘটনায় সুষ্ঠ তদন্ত, বিচার ও নিরাপত্তার দাবি জানান ভুক্তভোগী জমির মালিকরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মো. জুয়েল আলী, বাইরুল ইসলাম, তাজেমুল হক৷ সাম মোহাম্মদ, আনারুল হক, আব্দুল মজিদসহ অন্যান্যরা। এবিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান গোমস্তাপুর অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক।




