বুড়িচংয়ে মধ্যরাতে অভিযান:অবৈধ মাটি কাটার এস্কেভেটর বিকল করলেন ইউএনও

বুড়িচংয়ে মধ্যরাতে অভিযান:অবৈধ মাটি কাটার এস্কেভেটর বিকল করলেন ইউএনও

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি:কুমিল্লার বুড়িচং উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার গভীর রাতে বিশেষ অভিযান চালানো হয়।

মধ্যরাতে বুড়িচং পৌরসভার হরিপুর পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন। এ সময় খোধাইধূলী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভাবে মাটি কাটার প্রমাণ পাওয়া যায়।

প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাটিকাটা শ্রমিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে থাকা মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর মেশিন বিকল করে দেওয়া হয়, যাতে পুনরায় অবৈধ কার্যক্রম চালানো না যায়।

অভিযানে বুড়িচং থানা পুলিশ-এর একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন জানান, “বুড়িচং উপজেলায় অবৈধ মাটিকাটা কোনোভাবেই সহ্য করা হবে না। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️