ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান:বিএনপি নেতা খায়রুল ইসলামের হৃদয়ছোঁয়া শুভেচ্ছা
মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলায় ৪নং ষোলনল ইউনিয়নসহ দেশ-বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন
ষোলনল ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খায়রুল ইসলাম।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদের আনন্দ তখনই সার্থক হয়, যখন সমাজের সকল স্তরের মানুষ—ধনী-গরিব নির্বিশেষে—একসঙ্গে এই আনন্দ ভাগ করে নিতে পারে।” এ লক্ষ্যে তিনি সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানান, যেন তারা গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনেও ঈদের আনন্দ পৌঁছে দেন।
তিনি কুমিল্লা -৫( বুড়িচং -ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিনের পক্ষ থেকেও ষোলনল ইউনিয়ন ও উপজোবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।
এছাড়াও তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাগফিরাত কামনা করেন। একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি মানবিক, সমৃদ্ধ ও সুশাসিত বাংলাদেশ গড়ে উঠবে—যেখানে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিশ্চিত হবে।
সবশেষে তিনি ষোলনল ইউনিয়ন ও উপজেলাবাসীর সার্বিক কল্যাণ কামনা করে বলেন, “সকল শ্রমজীবী ও মেহনতি মানুষসহ দেশের প্রতিটি মানুষের জীবনে আসুক শান্তি, সুস্বাস্থ্য, অগ্রগতি ও সমৃদ্ধি।
“সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। গরিব-অসহায় মানুষের পাশে দাঁড়ান—ঈদের আনন্দ ছড়িয়ে দিন সবার মাঝে।”




