বুড়িচংয়ে দেড় শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বুড়িচংয়ে দেড় শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি:“এসো কোরআনের আলোতে, চলো জান্নাতের গলিতে” স্লোগানে একটি সামাজিক সংগঠনের উদ্যোগে কুমিল্লার বুড়িচংয়ে দেড় শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) বিকেলে বুড়িচং প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ বিতরণী অনুষ্ঠানে অসহায় মানুষের হাতে ঈদ উপহার হিসেবে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান।

বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল হক বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্নের বুড়িচং সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ সাব্বির, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী জাহাঙ্গীর আলম জাবির, সহ-সাংগঠনিক সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়, প্রচার সম্পাদক শরীফ সুমন, দপ্তর সম্পাদক মোঃ শাফি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল্লাহ, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক ফয়েজ আহমদ এবং সদস্যবৃন্দ—মোহাম্মদ তাজুল ইসলাম, রকিবুল ইসলাম রনি, মোঃ মহিউদ্দিন, মারুফ আহমেদ, মোঃ পিয়াস ও মোঃ রবিউল হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষের সহযোগিতায় এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে। ভবিষ্যতেও এমন কার্যক্রম চলমান রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️