নিয়ামতপুর আওয়ামী লীগ সমর্থক ভ্যানচালককে নাশকতা মামলায় গ্রেপ্তার 

নিয়ামতপুর আওয়ামী লীগ সমর্থক ভ্যানচালককে নাশকতা মামলায় গ্রেপ্তার 

তৈয়বুর বহমান নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক ভ্যানচালক নিবারন কর্মকার (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল (২ আগস্ট) রবিবার রাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের পানিহারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মনোরঞ্জন কর্মকারের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান। 

থানা সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে সোশ্যাল মিডিয়ায় নানা প্রকার উসকানিমূলক পোস্ট দিয়ে আসছিলেন। গতকাল রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

নিবারন কর্মকারের স্ত্রী অনিমা কর্মকার বলেন, আমার স্বামী এনজিও থেকে লোন নিয়ে ভ্যান ক্রয় করেন এবং তিনি পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। পুলিশ তাকে ধরে নিয়ে যাওয়ায় এনজিওর কিস্তি ও পরিবারের খরচ নিয়ে দুঃশ্চিন্তায় রয়েছেন তিনি। সরকারের কাছে তার মুক্তি চেয়েছেন তিনি। 

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️