বুড়িচংয়ে বিএনপির সভাপতির নাম ব্যবহার করে অপপ্রচারের তীব্র নিন্দা

কুমিল্লার বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান চেয়ারম্যানের নাম, স্বাক্ষর ও সিল ব্যবহার করে একটি অসাধু চক্র অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুড়িচংয়ে বিএনপির সভাপতির নাম ব্যবহার করে অপপ্রচারের তীব্র নিন্দা

বুড়িচং কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লার বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান চেয়ারম্যানের নাম, স্বাক্ষর ও সিল ব্যবহার করে একটি অসাধু চক্র অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, সম্প্রতি ‘বুড়িচং প্রেসক্লাব’ নামে একটি প্যাডে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ওই প্যাডে বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমানের নাম, সিল ও স্বাক্ষর ব্যবহার করা হয়েছে। তবে তিনি এ বিষয়ে সম্পূর্ণ অজ্ঞাত ছিলেন এবং এ ধরনের কোনো প্যাডে স্বাক্ষর বা অনুমোদন দেননি বলে জানিয়েছেন।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এটিএম মিজানুর রহমান চেয়ারম্যান বলেন, “আমি বুড়িচং প্রেসক্লাবের কোনো নির্বাচনী তফসিল বা সংশ্লিষ্ট প্যাডে স্বাক্ষর করিনি। একটি অসাধু চক্র আমার নাম ও সিল ব্যবহার করে কৌশলে অপপ্রচার চালাচ্ছে। এটি আমার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই করা হয়েছে।

তিনি আরও বলেন, “বুড়িচং প্রেসক্লাবের উপদেষ্টা মাই টিভির কুমিল্লা প্রতিনিধি আবু মুসা, সভাপতি দৈনিক নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি কাজী খোরশেদ আলম এবং সাধারণ সম্পাদক দৈনিক কালবেলার প্রতিনিধি মো. জহিরুল হক বাবুসহ সকল পেশাদার সাংবাদিকদের সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে। কিন্তু কিছু অসাধু মহল প্রেসক্লাবের নামে আরেকটি সংগঠন গঠন করে আমার নাম ও স্বাক্ষর ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছে।

বিষয়টি নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান।

এদিকে, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম বলেন, “দীর্ঘদিন ধরে সরকার কর্তৃক বরাদ্দকৃত রুমে বুড়িচং প্রেসক্লাবের কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্তমানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২৫ জন সদস্য নিয়মিতভাবে পেশাগত দায়িত্ব পালন করছেন। কিন্তু সম্প্রতি একটি চক্র প্রেসক্লাবের নাম ব্যবহার করে নির্বাচনের তফসিল নামে বিভ্রান্তি সৃষ্টি করছে।”

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে আগামীকাল ৩০ অক্টোবর একটি জরুরি সভা আহ্বান করা হয়েছে। সেই সভায় পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️