নাচোলে জেলা ক্রীড়া অফিসের ক্রিড়ার বিভিন্ন ধরনের সামগ্রী বিতরণ

নাচোলে জেলা ক্রীড়া অফিসের ক্রিড়ার বিভিন্ন ধরনের সামগ্রী বিতরণ

আবুল হোসেন নাচোল প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে উৎসব মুখর পরিবেশে বিনামূল্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সোমবার ২ই মার্চ সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এসব ক্রীড়া সামগ্রী (ক্রিকেট ব্যাট বল,ভলিবল,ফুটবল, ব্যাডমিন্টন, ইত্যাদি উপকরণ) বিতরণ করা হয়। 

ক্রীড়া সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার। সে সময় প্রধান অতিথি বক্তব্য রাখেন, 'আমাদের আগামী প্রজন্ম আজ ফেসবুক, পাবজি,ও ফ্রিফায়ারসহ বিভিন্ন গেমে আসক্ত।তাদের সামাজিকভাবে গড়ে তুলতে খেলাধুলার চর্চা বাড়াতে হবে। মাঠমুখি করতে হবে।

খেলাধুলার চর্চা বাড়ালে ভবিষ্যৎ প্রজন্ম আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে।কারণ শারীরিক সুস্থতা মানুসিক বলিষ্ঠতার উপায় ও উপকরণ।

খেলাধুলা ও শরীরচর্চায় পারে যুবসমাজকে,ফেসবুক, পাবজি, ফ্রিফায়ার, মাদক, বাল্যবিবাহ, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদসহ,সকল অন্যায় ও অপকর্ম থেকে দুরে রাখতে। 

তিনি আরও বলেন,তৃণমূল পর্যায়ের তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদন ও খেলাধুলায় উদ্বুদ্ধ করতে, বর্তমান সরকার নানামুখী কর্মসূচি হাতে নিয়েছে। ক্রীড়া সামগ্রী বিতরণকালে আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রাজিয়া সুলতানা, মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন,নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম, পৌর বিএনপি'র সভাপতি আমিনুল ইসলাম,পৌর বিএনপির সহ-সভাপতি আমানুল্লাহ আল মাসুদ, সোনাইচন্ডী স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রহিম সহ সে সময় আরো অনেকেই উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️