আলমডাঙ্গার সাবেক বিএনপি নেতা মজিবর রহমান আর নেই

আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামের বিশিষ্ট কন্ট্রাক্টর, ইটভাটা মালিক, সুপরিচিত হার্ডওয়্যার ব্যবসায়ী এবং আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মজিবর রহমান ইন্তেকাল করেছেন

আলমডাঙ্গার সাবেক বিএনপি নেতা মজিবর রহমান আর নেই

মোঃ আসাদুজ্জামান আসাদ চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:- আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামের বিশিষ্ট কন্ট্রাক্টর, ইটভাটা মালিক, সুপরিচিত হার্ডওয়্যার ব্যবসায়ী এবং আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মজিবর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

শুক্রবার, ২৪ অক্টোবর সকাল ৭টা ৩০ মিনিটে তিনি বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মজিবর রহমান আলমডাঙ্গা অঞ্চলে একজন সফল উদ্যোক্তা ও সমাজসেবক হিসেবে ব্যাপক পরিচিত ছিলেন। তাঁর উদ্যোগে গড়ে ওঠা বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান স্থানীয় মানুষের কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি রাজনৈতিক জীবনে তিনি দীর্ঘদিন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।তাঁর মৃত্যুতে রাজনৈতিক, ব্যবসায়িক ও সামাজিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জেলা, উপজেলা এবং স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতা, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।মরহুমের নামাজে জানাজা আজ শুক্রবার, ২৪ অক্টোবর বিকেল ৪টায় আলমডাঙ্গা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️