কুড়িগ্রামে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

প্রতিনিধিঃকুড়িগ্রামে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত

কুড়িগ্রামে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

কুড়িগ্রাম প্রতিনিধিঃকুড়িগ্রামে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার, মোঃ মাহফুজুর রহমান, বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম জেলা জামায়াতের সেক্রেটারি নিজাম উদ্দিন, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বজলুর রশিদ, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, এবি পার্টির জেলা আহবায়ক ডাক্তার নজরুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক আব্দুল আজিজ নাহিদ প্রমুখ।

জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন, কুড়িগ্রামের আইন-শৃঙ্খলা ,আগের তুলনায় অনেক ভালো,মাদক চোরাচালান, ধর্ষণ প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

পুলিশ সুপার মাফুজুর রহমান বলেন, সারাদেশের মধ্যে কুড়িগ্রাম জেলার আইন শৃংখলা ভালো, এটি ধরে রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, এবারে এইসসি পরিক্ষায় কুড়িগ্রামে পাশের হার কম, ফলাফল খারাপ হওয়া শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের নজর রাখতে হবে যাতে তারা হতাশা থেকে বিপথে না যায়।

সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু বলেন, গত মাসের তুলনায় খুন, চুরি , চোরাচালান, মাদক, নারী ও শিশু নির্যাতন অনেক কম এটি নিঃসন্দেহে ভালো দিক, এজন্য তিনি জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন সহ আইন শৃংখলা রক্ষাকারী সকল বাহিনীর প্রতি কৃতজ্ঞা জানান,সেই সাথে যানজট নিরসনে জেলার ব্যস্ততম সড়কে ট্রাফিক ব্যবস্থা কঠোরভাবে মনিটর করে কার্যকরী ব্যবস্থা নেয়ারও দাবি জানান।

সভায় রাজনীতিবিদ, আইনজীবী, সাংবাদিক ও জেলা পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️