চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| রবিবার অনুষ্ঠিত ক্যাম্পেইনে জেলার শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে।

সকাল ৯টায় ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের টিকা কেন্দ্রে এই কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সফিকুল আলম।

এসময় চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তার, হাসপাতালটির আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহবুব হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এবার জেলায় ২ লাখ ৩৪ হাজার ৬১৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সিভিল সার্জন অফিস| তার মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৮ হাজার ৭০৮ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৫ হাজার ৯০৯ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো লক্ষ্য নির্ধারণ করা হয়| এর বিপরীতে ৬ থেকে ১১ মাস বয়সী ২৮ হাজার ৬২৭ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৩ হাজার ৬৮৪ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে ১ হাজার ২০৪টি টিকা কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়| এজন্য ৮৮ জন স্বাস্থ্যকর্মী, ১৭৯ জন পরিবার পরিকল্পনা বিভাগের কর্মী এবং ২ হাজার ৪১২ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন।

এর আগে সিভিল সার্জন জানিয়েছিলেন— ২৮ জুন কোনো শিশু যদি অসুস্থ থাকে তবে তাদের ভিটামিন খাওয়ানো হবে না| সুস্থ হয়ে গেলে পরবর্তী ১০ দিনের মধ্যে নির্ধারিত টিকাদান কেন্দ্রে খাওয়ানো হবে| এছাড়া যারা এরই মধ্যে হামের কারণে এই টিকা খেয়েছে, তাদেরকে ২৮ জুন ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে না।

উদ্বোধন অনুষ্ঠানে ভিটামিন ‘এ’ প্লাসের গুণাগুণ তুলে ধরে বলা হয়, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের অপুষ্টি দূরীকরণ, রাতকানা ও অন্ধত্ব প্রতিরোধ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে| তাই ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো খুবই জরুরি।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️