চাঁপাইনবাবগঞ্জে চুরি করতে গিয়ে হাতেনাতে চোর আটক

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের পুরাতন বাজারের গোয়াল পাড়ায় অবস্থিত ঢাকা চাঁপাই স্টোরে চুরি করার সময় হাতেনাতে ধরা পড়েছে মেরাজ নামের এক চোর

চাঁপাইনবাবগঞ্জে চুরি করতে গিয়ে হাতেনাতে চোর আটক

বদিউজ্জামান রাজাবাবু স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের পুরাতন বাজারের গোয়াল পাড়ায় অবস্থিত ঢাকা চাঁপাই স্টোরে চুরি করার সময় হাতেনাতে ধরা পড়েছে মেরাজ নামের এক চোর। 

মেরাজ চাঁপাইনবাবগঞ্জে পৌর এলাকার রাজারামপুরের মোঃ শাহালাল হোসেন এর ছেলে। গত বৃহস্পতিবার ৬ মার্চ দুপুরে এ ঘটনা ঘটে।

ধৃত চোর মেরাজ দির্ঘ্য দিন থেকে ভিন্ন কায়দায় বিভিন্ন সময় দোকান, ব্যবসা  প্রতিষ্ঠানে চুরি করে আসছে, কখনো দোকানে চাকরী করা অবস্থায় সেই দোকানেরই ক্যাশ থেকে টাকা চুরি, আবার কখনো ক্রেতা সেজে বিভিন্ন দোকানের মালামাল চুরি করার অভিযোগ তার বিরুদ্ধে। 

জানাগেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের ডিসি মার্কেট এলাকার ‘মের্সাস শাওন ট্রেডার্স’ এ কর্মরত থাকা অবস্থায় বিভিন্ন সময় প্রায় ১ কোটি ২৮ লক্ষ টাকা চুরি করে ২০২২ সালের অক্টোবরে ধরা পরে মেরাজ, সে সময় উল্টো মামলা থেকে বাঁচতে শাওন ট্রেডার্স এর মালিকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন এই চোর। 

এ বিষয়ে মেসার্স শাওন ট্রেডার্স এর মালিকের ছেলে সামিরুল আলম শাওন বলেন, মেরাজ দির্ঘ্য ১২ বছর আমাদের দোকানে চাকরী করা অবস্থায় প্রায় ১ কোটি ২৮ লক্ষ টাকা চুরি করে, তার নামে আদালতে মামলা চলমান, এখন প্রায় শুনতে পাই মেরাজ চুরি করে ধরা পড়ছে।

ঢাকা চাঁপাই স্মাটোরের মালিক বলেন, গত এক সপ্তাহ আগে এই ছেলে আমার দোকানে চুরি করেছিলো। আজ আবারও চুরি করতে এসে সে ধরা পরেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় খবর দিলে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এএসআই আলমগীর হোসেন বলেন, তাকে থানায় আনা হয়েছিলো, ঢাকা চাঁপাই স্টোরের মালিক কোন অভিযোগ না করায়, মেরাজের পিতার জিম্মায় মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️