চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে বিভিন্ন মাদক জব্দ

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে বিভিন্ন মাদক জব্দ

চাঁপাই প্রেস ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার মাদকদ্রব্য জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।

গত ২১ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে ৫৩ বিজিবির মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের আশরাফ মোড় এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে একটি পরিত্যক্ত দোকানঘর তল্লাশি চালিয়ে ভারতীয় ৭ বোতল মদ, ৫০০ গ্রাম গাঁজা, ৮০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫১০ বোতল এস্কাফ সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা।

পরে জব্দকৃত মাদকদ্রব্য আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

৫৩ বিজিবি সূত্রে জানা যায়, চলতি বছরে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিভিন্ন অভিযানে ২ জন আসামিসহ ভারতীয় ৪০৮ বোতল মদ, ৫০০ গ্রাম গাঁজা, ১ দশমিক ৯৬০ কেজি হিরোইন, ২৬১ বোতল ফেন্সিডিল, ৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ হাজার ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৯১৮ বোতল এস্কাফ সিরাপ, ২৮৭ বোতল চকোপ্লাস সিরাপ এবং ২৪০ বোতল ফেয়ারডিল সিরাপ জব্দ করা হয়েছে। যার মোট আনুমানিক বাজারমূল্য ৫৫ লাখ ৫৫ হাজার টাকা।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো ধরনের অবৈধ চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে সীমান্তের দুর্গম এলাকা ও নদীপথে অতিরিক্ত টহল, চেকপোস্ট পরিচালনা এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️