সাপাহারে আইন-শৃঙ্খলা ও নিরাপদ আম পরিবহণ বিষয়ক মতবিনিময় সভা
রবিউল আলম সাপাহার নওগাঁ প্রতিনিধি:নওগাঁর সাপাহারে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, চাঁদাবাজি প্রতিরোধ এবং আম পরিবহণ নিরাপদ করার লক্ষ্যে আজ শুক্রবার (২২ মে, ২০২৬) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব জয়ব্রত পাল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), নওগাঁ। জনাব মো: জিমাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), নওগাঁ। জনাব রোমানা রিয়াজ, উপজেলা নির্বাহী অফিসার, সাপাহার উপজেলা। জনাব মো: মিজানুর রহমান, অফিসার ইনচার্জ, সাপাহার থানা।
জনাব আলহাজ্ব রফিকুল ইসলাম চৌধুরী বেনু, সভাপতি সাপাহার উপজেলা বিএনপি। জনাব সারোয়ার জাহান লাবু চৌধুরী, সেক্রেটারি, উপজেলা বিএনপি।
এছাড়া আম ব্যবসায়ী সমিতির সভাপতি শ্রী স্বপন সাহা ও সেক্রেটারি মো: ইমাম হোসেন রিফাত সহ স্থানীয় আমচাষি, পরিবহণ মালিক সমিতির নেতৃবৃন্দ, ব্যাংক কর্মকর্তা, কুরিয়ার সার্ভিস প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ সভায় অংশ নেন।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাপাহার থানার অফিসার ইনচার্জ জনাব মো: মিজানুর রহমান।
এরপর উন্মুক্ত আলোচনা পর্বে বক্তারা আম ব্যবসা, নিরাপদ পরিবহণ এবং বাজার ব্যবস্থাপনার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, আম এই অঞ্চলের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাই আম পরিবহণে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কোনো ধরনের চাঁদাবাজি বরদাস্ত করা হবে না। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা তৎপর থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন।




