নওগাঁয় বছরের প্রথম দিন রোড এক্সিডেন্টে নিহত-২ আহত-৪

নওগাঁর মহাদেবপুরে বছরের প্রথম দিনে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ

নওগাঁয় বছরের প্রথম দিন রোড এক্সিডেন্টে নিহত-২ আহত-৪

এবিএস রতন স্টাফ রিপোর্টার নওগাঁ: নওগাঁর মহাদেবপুরে বছরের প্রথম দিনে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোশারফ হোসেন ও আফতাব উদ্দীন নামের ২ জন নিহত হয়েছেন ও গুরুতর আহত হয়েছেন ৪ জন। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ১১ টার দিকে মহাদেবপুর-নজিপুর আঞ্চলিক মহাসড়কের খুন্তির মোড় নামক স্থানে।

নিহতরা হলেন, উপজেলার পশ্চিম খাঁপুর গ্রামের মৃত ইসাহাক সরদারের ছেলে ও তনয় বাসের সুপার ভাইজার মোশারফ হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হেলথ এ্যাসিসটেন্ড মোঃ আফতাব উদ্দীন। আহতরা হলেন, মোটরসাইকেল চালক মহিনগর গ্রামের মোবারক হোসেনের ছেলে আরিফ হোসেন, পঞ্চগড় জেলার চকপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আনসার আলী, পত্নীতলা উপজেলার পাটিচরা গ্রামের ইলিয়াছ আলীর মেয়ে সীতা, ধামইরহাট উপজেলার হেরেম সোনাদিঘী গ্রামের নিমাইয়ের ছেলে বাতরাজ।

স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তার পাশে একটি দাঁড় করানো মাইক্রোবাসকে সাইড দিতে গেলে পার্শ্বরাস্তা থেকে উঠে আসা একটি মোটরসাইকেলের সাথে বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোশারফ হোসেনের মৃত্যু হয়। গুরুতর আহত মোঃ আফতাব উদ্দীনকে রাজশাহী মেডিকেলে নেয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে থানার অফিসার ইনচার্জ মোঃ হাশমত আলী বলেন, উর্দ্ধতন কর্তৃপক্ষসহ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️