নওগাঁয় ৪ হত্যাকান্ডে গ্রামবাসীর সাথে পুলিশের মতবিনিময়

নওগাঁয় ৪ হত্যাকান্ডে গ্রামবাসীর সাথে পুলিশের মতবিনিময়

তৈয়বুর বহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে সম্প্রতি গলাকেটে ৪ হত্যাকান্ডের ঘটনায় গ্রামবাসীর সাথে পুলিশের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। 

আজ রবিবার বিকেলে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর দাখিল মাদ্রাসা মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মূল বক্তব্য পেশ করেন মান্দা-নিয়ামতপুর সার্কেল অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ। 

এ সময় আরও বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিপিএম মাহাবুবুর রহমান। গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন রুমন আহমেদ ইফতি। এ সময় কান্নায় ভেঙে পড়েন নিহত পপি সুলতানার বাবা মোয়াজ্জেম হোসেন। 

নিরীহ কোন গ্রামবাসী যেন হয়রানির শিকার না হয় সেদিকে পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয় এবং সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আহ্বান জানান। 

আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, সারাদেশ তোলপাড় করা এ ঘটনায় থানা পুলিশ, জেলা পুলিশ, ডিবি, গোয়েন্দা বাহিনী দ্রুত সময়ের মধ্যে আসামী সনাক্ত করে অস্ত্র উদ্ধার করেছে। আপনাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব ছিল না। গ্রামবাসী যেন হয়রানির শিকার না হয় এবং কোন প্রতারক গ্রামবাসীকে ফোন দিয়ে প্রতারিত করতে না পারে সেদিকে পুলিশ সতর্ক দৃষ্টি রাখছে। 

মতবিনিময় শেষে হত্যার শিকার হওয়া ৪ জনের কবর জিয়ারত করেন গ্রামবাসী ও উপস্থিত পুলিশ সদস্যরা।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️