নওগাঁয় বহিরাগতদের দৌরাত্ম্য ও শিক্ষার পরিবেশ বিঘ্নের প্রতিবাদে মানববন্ধন

নওগাঁ সরকারি কলেজে বহিরাগতদের অনুপ্রবেশ, শিক্ষার পরিবেশ বিঘ্ন এবং নিরাপত্তাহীনতার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

নওগাঁয় বহিরাগতদের দৌরাত্ম্য ও শিক্ষার পরিবেশ বিঘ্নের প্রতিবাদে মানববন্ধন

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার : নওগাঁ সরকারি কলেজে বহিরাগতদের অনুপ্রবেশ, শিক্ষার পরিবেশ বিঘ্ন এবং নিরাপত্তাহীনতার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শামসুল হক বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানে বহিরাগতদের অনুপ্রবেশে আমাদের শিক্ষার পরিবেশকে নষ্ট করছে। এর বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে।” তিনি প্রশাসনের কাছে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

এ সময় আরও বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এস. এম. মোজাফফর হোসেন এবং শিক্ষক পরিষদের সম্পাদক মনিরুজ্জামান বিদ্যুৎ। বক্তব্যে বক্তারা বলেন, একটি নিরাপদ ও মনোযোগী শিক্ষার পরিবেশ বজায় রাখতে হলে বহিরাগতদের দৌরাত্ম্য রোধ করা জরুরি।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করে তাদের দাবির পক্ষে স্লোগান দেন এবং কলেজ ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারের দাবি জানান।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️