চাঁপাইনবাবগঞ্জে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে খাদ্যপণ্যসহ নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে বাজার তদারকি অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়। সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলাশহরের নিউমার্কেট এলাকায় এ অভিযান চালানো হয়।

এসময় পণ্যের মূল্য তালিকা টাঙানো না থাকাসহ বিভিন্ন কারণে তিনটি দোকানকে ২ হাজার টাকা করে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও গরু ও খাসির মাংসের বাজার, মুরগি ও মাছের বাজার তদরকি করা হয়।

বাজার তদারকি করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ফজলে এলাহী। এসময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. মোমিনুল হকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বাজার তদারকির সময় দোকানের সামনে পণ্যের মূল্য তালিকা বাধ্যতামূলকভাবে টাঙানোর পরামর্শ দেয়া হয় এবং মানহীন ও দেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি না করার জন্য বিক্রেতাদের বলা হয়। দোকানদারদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে চলার জন্য আহ্বান জানানো হয়। আইন অমান্য করলে আইনের কঠোর প্রয়োগ করা হবে বলেও সতর্ক করা হয়। এসময় জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️