চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদে প্রায় ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদে প্রায় ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য প্রায় ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে| রবিবার বিকেলে জেলা পরিষদের সম্মেলন কক্ষে উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় এই বাজেট ঘোষণা করা হয়।

জেলা পরিষদ প্রশাসক মো. হারুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ বাজেট উপস্থাপন করেন উপস্থাপন করেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত।

বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ; সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন; স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি, চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন; জেলা পরিষদের কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ।

বাজেটের টাকা স্বচ্ছতার সঙ্গে ব্যয় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এছাড়া বিবিধ আলোচনায় জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ এবছর ১ হাজার ৫০০ বৃক্ষের চারা রোপণ করবে| অকেজো হয়ে পড়ে থাকা সোলার প্যানেলগুলো সংস্কার করে পুনরায় চালুর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়| এছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এবারের বাজেটে বিভিন্ন খাতের নিজস্ব আয় ধরা হয়েছে ১৮ কোটি ৫৩ লাখ ৫০ হাজার টাকা| সরকারি অনুদান থেকে আয় ধরা হয়েছে ৯ কোটি ৯ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা| এছাড়া অন্যান্য খাতে আয় ধরা হয়েছে ১ কোটি ৪৫ লাখ টাকা এবং প্রারম্ভিক স্থিতি ৩০ কোটি ৩১ লাখ ৬২ হাজার ৭২ টাকাসহ মোট আয় ধরা হয়েছে ৫৯ কোটি ৪০ লাখ ১১ হাজার ৫৭২ টাকা।

ঘোষিত বাজেটে ব্যয়ও ধরা হয়েছে সমপরিমাণ টাকা| এবারের বাজেটে সাধারণ সংস্থাপন ও অন্যান্য সংস্থাপন ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি ৩ লাখ ৫৩ হাজার ৭৪৫ টাকা, নিজস্ব তহবিল থেকে উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৪৯ লাখ ৯৬ হাজার ২৫৫ টাকা, সরকারি অনুদান থেকে উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৯ কোটি ৯ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা| এছাড়া বিভিন্ন ব্যয় ধরা হচ্ছে ৮ কোটি ৯৬ লাখ ৮২ হাজার ৩৬২ টাকা এবং সমাপনী স্থিতি ধরা হয়েছে ২২ কোটি ৭৯ লাখ ৭৯ হাজার ৭১০ টাকা| মোট ব্যয় ধরা হয়েছে ৫৯ কোটি ৪০ লাখ ১১ হাজার ৫৭২ টাকা।

প্রসঙ্গত, জেলা পরিষদ প্রতি বছর উন্নয়নমূলক কাজের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, অসহায় দরিদ্র ব্যক্তিদের অনুদান প্রদান, শিশু ও বৃদ্ধদের জন্য প্রকল্প, গরিব মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি, কম্পিউটার প্রশিক্ষণ, দুস্থ নারীদের মধ্যে সেলাইমেশিন বিতরণসহ নানা সামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️