অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী-রিং জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর প্রায় ১৫ কিলোমিটার এলাকায় অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী-রিং জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে মৎস্য অধিদপ্তর।

অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী-রিং জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস

চাঁপাইনবাবগঞ্জে ভ্রাম্যমান আদালতে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী-রিং জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে মৎস্য অধিদপ্তর।

মঙ্গলবার সদর উপজেলার মহানন্দা নদীর ১৫ কিলোমিটার এলাকায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা নদীর প্রায় ১৫ কিলোমিটার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় নদী থেকে অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী-রিংজালসহ মোট ১০০টি জাল জব্দ করা হয়। তিনি আরও জানান, জালগুলোর আনুমানিক মূল্য ৫ লাখ ২০ হাজার টাকা।

পরে একই দিন বিকেলে মহানন্দা নদীর পাশে প্রকাশ্যে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। এসময় চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের সদর মডেল থানা পুলিশ এ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। এ অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোঃ মাসুদ রানা।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️