চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় বিনামূল্যে চিকিৎসা ও বিভিন্ন উপকরণ বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকার ৭৯০ জনকে দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দিয়েছে বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় বিনামূল্যে চিকিৎসা ও বিভিন্ন উপকরণ বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকার ৭৯০ জনকে দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দিয়েছে বিজিবি। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এই সেবা প্রদান করে। এছাড়াও সীমান্তবর্তী এলাকায় বসবাসরত জনসাধারণকে স্বাবলম্বী করার লক্ষে সেলাইমেশিন বিতরণ করা হয়। সেই সঙ্গে ছাতা, গামবুট ও রেইনকোট এবং যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধকরণের জন্য যুবকদের মধ্যে ফুটবল ও ২২ সেট জার্সি বিতরণ করা হয়।

রবিবার জেলার সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নে দিনভর এইসব সামাজিক কার্যক্রম চালায় ৫৩ বিজিবি।

৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামানের নেতৃত্বে সীমান্তবর্তী এলাকায় মাদকদ্রব্য, অন্যান্য দ্রব্যাদি চোরাচালান, গরু চোরাচালান এবং অবৈধ পারাপার রোধে এলাকার মানুষদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ৯টা থেকে জেলার সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাতাসমোড় মাহমুদা মহিউল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিদের নিয়ে আয়োজিত এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৫৩ বিজিবির উপ-অধিনায়ক মেজর আসরারুল হক, মেডিকেল অফিসার ডা. ফুয়াদ কবিরসহ জহুরপুর বিওপির বিভিন্ন পদবির বিজিবি সদস্যরা।

বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করার পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের স্বাস্থ্য সেবা ও সুরক্ষাসহ ভবিষ্যতে এ ধরনের কর্মকা- চলমান রাখবে বলে জানানো হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️