চাঁপাইনবাবগঞ্জে ট্রাক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত 

ঝিলিম ইউনিয়নের আতাহার শিমুল অটো রাইস মিলের সামনে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে নিহত হন

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত 

ডি এম কপোত নবী,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার শিমুল অটো রাইস মিলের সামনে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে অহেদ আলী (২৬) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। 

নিহত অহেদ আলী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিরামপুর মর্দানা এলাকার ফজলুর রহমানের ছেলে। 

সদর মডেল থানার ওসি মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানাগেছে, ১৫ জুলাই সোমবার বেলা সাড় ১১ টার দিকে আতাহার মোড়ে মোটরসাইকেল নিয়ে যাবার সময় একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই নিহত হয় অহেদ আলী।

পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে লাশ উদ্ধার করে ২৫০ শয্যা সরকারি হাসপাতালে নিয়ে আসে। ঘাতক ট্রাক চালক পালিয়ে গেলেও ট্রাকটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। 

এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। 

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️