নিয়ামতপুরে যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নিয়ামতপুরে যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

তৈয়বুর বহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে যৌতুকের মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৬ এপ্রিল) দুপুর দুইটার দিকে উপজেলার জোনাকী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলেই তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম আনিসুর রহমান (৩৬)। তিনি উপজেলার জোনাকী গ্রামের দবির উদ্দিনের ছেলে। আনিসুর চারমাস ধরে সাজা এড়াতে পালিয়ে বেড়াচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, আনিসুরের নামে ২০২৩ সালে আদালতে যৌতুক নিরোধ আইনে একটি মামলা হয়। সেই মামলায় ২০২৫ সালে তাঁর সাজা হয়। সাজা হওয়ার পর থেকেই আনিসুর পালিয়ে বেড়াচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ওসি মাহবুবুর রহমানের নির্দেশনায় সহাকারী উপপরিদর্শক (এএসআই) মো. রাজ্জাক ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে রোববার দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌতুকের মামলায় সাজাপ্রাপ্ত আসামি আনিসুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (রোববার) বিকেলেই তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️