নিয়ামতপুরে মাদকসহ একজন গ্রেফতার

তৈয়বুর বহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃনওগাঁর নিয়ামতপুরে ১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ আব্দুর রাজ্জাক (৫২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (২১ মে) সন্ধায় উপজেলার ভাবিচা ইউনিয়নের ভালাতৈড় এলাকার আশেকপুর রোডের পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক উপজেলার পাঁচড়া দিঘীপাড়া গ্রামের মৃত মফেলের ছেলে।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।




