নিয়ামতপুরে মহান বিজয় দিবস উদযাপন 

সারাদেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে মহান বিজয় দিবস পালিত হয়েছে

নিয়ামতপুরে মহান বিজয় দিবস উদযাপন 

তৈয়বুর রহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। এরপর নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন শহীদ মিনারে উপজেলা নির্বাহী অফিসার পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর মুক্তিযোদ্ধা সাংসদ, নিয়ামতপুর থানা পুলিশ,সরকারি, আধা-সরকারী বিভিন্ন দপ্তর, বিএনপি ও অঙ্গসংগঠন,সামাজিক,সাংস্কৃতিক প্রতিষ্ঠানসহ প্রেসক্লাবের সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করে।

দিবসটি পালনে সকাল সাড়ে ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান। 

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান,বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

পতাকা উত্তোলনের পর দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন অতিথিরা।পরে উপজেলা পরিষদ মিলনায়তনে  জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধাদের নিয়ে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️