বিনা নোটিশে উচ্ছেদের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

বিনা নোটিশে উচ্ছেদের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার: নওগাঁয় অবৈধভাবে ভূমি দখল ও বিনা নোটিশে ষড়যন্ত্রমূলক উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৬মে (বিকেল সাড়ে ৩টায় শহরের বালুডাঙ্গা বাস স্ট্যান্ডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জমির অংশীদার ভুক্তভোগী সেরেকুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- মো: হারুন, উচ্ছেদ হওয়া স্থানীয় দোকানদার নুরুল ইসলাম, ফেরদৌস, বুলবুলি, উচেছদ হওয়া ভুক্তভোগী জমির অংশীদার পারুল ও পারভীন বেগম।

এসময় অনুষ্ঠিত মানববন্ধনে উচেছদ হওয়া ভুক্তভোগী জমির অংশীদারের পরিবার এবং দোকানদারসহ প্রায় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে ভূমি মালিক ও দোকানদারগণ অভিযোগ করে বলেন, কয়েক যুগ ধরে বৈধভাবে পরিচালিত পৈতৃক সম্পত্তির উপর স্থাপনকৃত ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে হঠাৎ করেই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। কোনো ধরনের পূর্ব নোটিশ, আলোচনা কিংবা বিকল্প ব্যবস্থার সুযোগ না দিয়েই অবৈধভাবে জোরপূর্বক পৈত্রিক স্থাপনা উচ্ছেদ করায় ঈদের দু’দিন আগে পরিবার পরিজন নিয়ে আমরা দিশাহারা।

জমির অংশীদার ভুক্তভোগী সেরেকুল ইসলাম বলেন- আর মাত্র দুইদিন পর’ই পবিত্র ঈদুল আজহা। এরমাঝে হঠাৎ কোন নোটিশ কিংবা নির্দেশনা ব্যতিত আমাদের জমি থেকে উচ্ছেদ করা হয়। এই জমির অন্য অংশীদার ইসলামী ব্যাংকের নিকট লোন নিয়েছে। এটা নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। উক্ত জমির অংশীদারদের মাঝে এখনো বাটোয়ারা মামলা চলমান। অথচ ইসলামী ব্যাংক আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান চালায়।

তিনি আরো বলেন- হঠাৎ করে গতকাল ২৫ মে বিকেলে জজ কোর্টের নাজির, পুলিশ, ব্যাংকের লোকজন নিলাম ক্রয়কৃত ব্যক্তি সাজেদুল ইসলাম ভেকু মেশিন নিয়ে এসে দোকানপাট ভাংচুর শুরু করেন। আমাদের কোন উচ্ছেদ নোটিশ কিংবা কোন কাগজপত্র দেয়নি তারা। এই জমির মালিকানা নিয়ে ঝামেলার ফলে আদালতে মামলা চলমান আছে এবং কোর্ট থেকে এই জমির উপর স্থিতিঅবস্থা জারি রয়েছে। তারপরেও বিনা নোটিশে কিভাবে এখানে উচ্ছেদ অভিযান চালানো হয়। আমি এর সুষ্ঠ বিচার চাই।

আর মাত্র দু’দিন বাদেই কোরবানির ঈদ। ঈদের পূর্বে হঠাৎ চালানো এই উচ্ছেদ অভিযানে প্রায় সতেরজন ব্যবসায়ী তাদের ব্যবসা-বণিজ্য হরিয়ে চোখের পানি ফেলছেন নিরবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️