নিয়ামতপুরে রাস্তার পাশ থেকে মরদেহ উদ্ধার,শরীরে আঘাতের চিহ্ন

নিয়ামতপুরে রাস্তার পাশ থেকে মরদেহ উদ্ধার,শরীরে আঘাতের চিহ্ন

তৈয়বুর রহমান নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে সড়কের পাশে পড়ে থাকা আক্তারুজ্জামান(৫৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।  

আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের তেনাপীর-বটতলী রাস্তার 'আইসাতলা' এলাকায় আক্তারুজ্জামান নামের ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্হানীয়রা। তাঁরা থানায় জানালে মরদেহ উদ্ধার করে পুলিশ।

আক্তারুজ্জামান শ্রীমন্তপুর ইউনিয়নের রামকুড়া এলাকার মৃত আব্বাস মন্ডলের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান পিপিএম। তিনি বলেন, প্রাথমিকভাবে এটিকে হত্যা বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে বাড়ি থেকে বের হোন আক্তারুজ্জামান। সকালে স্হানীয়রা তার মরদেহ দেখতে পান। থানায় জানালে পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে কিভাবে তিনি এখানে আসলেন তা নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল।

কৌতুহলী এলাকাবাসী বলছেন, তার শরীরে হাত ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কাহারা তাকে হত্যা করে এখানে রেখে যেতে পারে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান পিপিএম বলেন, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️