নওগাঁয় পঞ্চকবির প্রভা আলো ও সুরের সন্ধ্যায় শীর্ষক সঙ্গীতানুষ্ঠান

বাংলা সাহিত্য ও সংগীতের পঞ্চকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন ও অতুলপ্রসাদ সেনকে শ্রদ্ধা জানিয়ে নওগাঁয় সংগীত সন্ধ্যা

নওগাঁয় পঞ্চকবির প্রভা আলো ও সুরের সন্ধ্যায় শীর্ষক সঙ্গীতানুষ্ঠান

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার :বাংলা সাহিত্য ও সংগীতের পঞ্চকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন ও অতুলপ্রসাদ সেনকে শ্রদ্ধা জানিয়ে নওগাঁয় সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় শহরের প্যারীমোহন সাধারণ গ্রন্থাগারের হলরুমে ‘পঞ্চকবির প্রভা: আলো ও সুরের সন্ধ্যায়’ শিরোনামে এ মনোজ্ঞ আয়োজন করে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘একুশে পরিষদ নওগাঁ’। এই অনুষ্ঠান উপচে পড়া দর্শক-শ্রোতায় মুখরিত হয়ে ওঠে।

একুশে পরিষদ নওগাঁর সভাপতি অ্যাডভোকেট ডি. এম. আব্দুল বারী অনুষ্ঠানের সূচনা বক্তব্য রেখে অনুষ্ঠানের উদ্বোধন করেন। প্রাণবন্ত সঞ্চালনা করেন এম এস এম আহনাফ নূর রাহী। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক রণজিৎ কুমার পাল। তবলায় সহযোগিতা করেন রণজিৎ কুমার পাল, সঞ্জয় কুমার পাল এবং এ কে এম সামসুজ্জোহা, আর কিবোর্ডে ছিলেন রাজেশ ভট্টাচার্য। তিন ঘণ্টাব্যাপী এ আয়োজনে দলীয় ও একক পরিবেশনায় সম্পা ভট্টাচার্য, বিপুল কুমার, অপূর্ব কুমারে পরিচালনায় বেশ কয়েকটি সম্মেলক গান পরিবেশন করেন। দর্শক-শ্রোতার মন জয় করেন। একক গান থেকে শুরু করে ভিন্নধারার সংগীত সবগুলোই উপস্থিত দর্শকদের আবেগতাড়িত করে। পুরো সময়জুড়ে অনুষ্ঠানস্থল ছিল এক প্রাণময় ও উচ্ছাসে ভরপুর আবহ।

অনুষ্ঠানে “একুশে পরিষদ নওগাঁ”-র কার্যকরী ও সাধারণ পরিষদের সদস্যবৃন্দ ছাড়াও জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পী এবং অসংখ্য সংগীতপ্রেমী দর্শক অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️