নওগাঁয় স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কলেজ ছাত্র গ্রেফতার 

নওগাঁর বদলগাছীতে ৭ম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কলেজ ছাত্র মোরসালিন (সানি) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ

নওগাঁয় স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কলেজ ছাত্র গ্রেফতার 

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার :নওগাঁর বদলগাছীতে ৭ম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কলেজ ছাত্র মোরসালিন (সানি) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। কলেজ ছাত্র মোরসালিন (সানি) নওগাঁ ডিগ্রী কলেজের ছাত্র বলে জানা যায়, উপজেলার কোলা ইউনিয়নের কোলা গ্রামের ফারুক হোসেনের ছেলে।

মেয়েটির বাবা জানায়, আমি কর্মক্ষেত্র টাঙ্গাইলে থাকি। গত ১৪ মে (বুধবার) বিকালে আমার স্ত্রী ফোনে জানায় মেয়ের রক্তপাত সহ শারীরিক সমস্যা হচ্ছে। স্থানীয় এক ডাক্তারকে দেখানো হলে ডাক্তারের পরামর্শে জরুরী ভিত্তিতে মেয়েকে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে ধর্ষণের বিষয়টি প্রকাশ পায়।

মেয়ে জানায়, তাকে বিয়ের প্রলোভন দিয়ে কোলা বাজারের পাশে বসবাসরত ফারুক হোসেনের ছেলে মোরসালিন (সানি) ধর্ষণ করেছে। গত বুধবার দুপুরে তাদের বাসায় কেউ না থাকার সুযোগে মোরসালিন গল্প করার জন্য স্কুল ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে তাকে ধর্ষণ করে। মোরসালিন উচ্চ মাধ্যমিকে লেখা-পড়া করে।

মেয়ের বাবা আরো জানায়, বৃহস্পতিবার জয়পুরহাট হাসপাতালে কৌশলে মোরসালিনকে ডেকে নিয়ে আটকে রেখে থানায় খবর দিলে বদলগাছী থানা পুলিশ বৃহস্পতিবার রাতে জয়পুরহাট হাসপাতাল থেকে মোরসালিনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

বদলগাছী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম জানান, ওই মেয়ে স্বীকারোক্তি দিয়েছে তাঁর মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেছে। সে আঘাত প্রাপ্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মেয়ের বাবা বাদি হয়ে ধর্ষণ মামলা করেছে। মোরসালিনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️