চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকের উপর হামলার ঘটনায় গ্রেফতার-১

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকের উপর হামলার ঘটনায় গ্রেফতার-১

বদিউজ্জামান রাজাবাবু স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জে রাতের আধারে সরকারী গাছ কাটার সময় ছবি তুলতে গেলে সাংবাদিকের ওপর ন্যক্করজনক হামলার ঘটনায় আরিফ (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।

বুধবার (১০জুন ) দিবাগত রাতে পৌর শহরের মসজিদপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আরিফ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেন ড্যাং গ্রামের হোসেন আলীর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গত ৪জুন রাতে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে জোতনার বাঁধ হোসেন ড্যাং গ্রামের মাঝামাঝি তে দুর্বৃত্তরা রাতের আধারে রাস্তার সরকারি গাছ কাটার ঘটনার ভিডিও চিত্র ধারণ করতে গেলে দৈনিক আজকের আওয়াজ ও নিখাদ খবর পত্রিকার জেলা প্রতিনিধি আবুল বাসার মিলন এবং দৈনিক নওরোজ ও স্বাধীন কাগজের প্রতিনিধি সাকিব আলী উপর পেশাগত দায়িত্ব পালনকালে ঝিলিম ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের সাবেক সদস্য মুনিরুল ইসলাম (মুনি মেম্বার) ও তার সহযোগীরা অতর্কিত হামলা চালায়।

জানা গেছে, হামলাকারীরা সাংবাদিকদের বেধড়ক মারধর করে এবং পেশাগত কাজে ব্যবহৃত মোবাইল ফোন, ক্যামেরা, স্ট্যান এছাড়া হাতঘড়ি ও ম্যানিব্যাগ থেকে নগদ সাড়ে ১৭ হাজার টাকা ছিনিয়ে নেয়। এই ঘটনায় আহত সাংবাদিক আবুল বাসার মিলন বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হক পিপিএম জানান, ইতিমধ্যে মামলার ২নং আসামী আরিফকে গ্রেফতার করা হয়েছে, দ্রুত সময়ের মদ্ধে অভিযুক্ত মুনি মেম্বারসহ অন্য আসামীদের গ্রেফতার করা হবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️