নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটূক্তি করার প্রতিবাদে মানববন্ধন

শনিবার দুপুরে নার্সিং সংস্কার পরিষদ জেলা কমিটির ব্যানারে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল প্রাঙ্গনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটূক্তি করার প্রতিবাদে মানববন্ধন

নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটুক্তি করায় ডিজিএনএম’র মহাপরিচালক মাকসুরা নুরসহ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে সকল আমলাদের অপসারণ ও পদত্যাগের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে নার্সরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।

শনিবার দুপুরে নার্সিং সংস্কার পরিষদ জেলা কমিটির ব্যানারে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল প্রাঙ্গনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।  

ঘন্টব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের নার্সিং সুপার ভাইজার আজিম উদ্দীন, সিনিয়র স্টাফ নার্স সামসুন নাহার, নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জ মমতাজ বেগম, নার্সিং ইন্সটিটিউশনের শিক্ষার্থী সুমাইয়া আক্তার, তানজিয়া আক্তার, রহিমা খাতুন প্রমূখ। বক্তাগণ বলেন, ডিজিএনএম’র মহাপরিচালক মাকসুরা নুর নার্সিং পেশা ও নার্সদের কটুক্তি কিভাবে করতে পারে সেতো একজন আমলা।

তাই তার মন্তব্যের জন্য দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে সরিয়ে নার্সদের পদায়ন নিশ্চিত করতে হবে। সেই সাথে মিডওয়াইফারী অধিদপ্তরে এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারী কাউন্সিলে নন-নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণ করতে হবে। অপসারণ করা না হলে আগামীতে কঠোর কর্মীসূচির ঘোষণা দেয়া হবে বলে মানববন্ধন থেকে বলা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্সসহ বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীবৃন্দ।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️