চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে আদিবাসী নারী নিহত

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক ক্ষৃদ্র নৃ-গোষ্ঠি আদিবাসী নারী নিহত হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে আদিবাসী নারী নিহত

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে শ্রীমতি সামিয়া রানী (৬২) নামে এক ক্ষৃদ্র নৃ-গোষ্ঠি (আদিবাসী) নারী নিহত হয়েছে। 

শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর ঝিলিম ইউনিয়নের বড়পুকুরিয়ার সোনাতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সামিয়া রানী ওই ইউনিয়নের আজিরা বৈলঠা গ্রামের মৃত বিশু কোলের মেয়ে।

চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো. আবুল বাশার জানান, সকাল সাড়ে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে রাজশাহীগামী মেইল কমিউটার ট্রেনে ছেড়ে যায়। এ সময় বড়পুকুড়িয়া সোনাতলা এলাকায় কমিউটার ট্রেনে কাটা পড়ে মারা যান সামিয়া রানী। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

তিনি আরো জানান, নিহত সামিয়া রানী দীর্ঘদিন যাবৎ মানসিকভাবে বিকারগ্রস্ত ছিলেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিয়ে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️