চাঁপাইনবাবগঞ্জে বিজয় দিবসে জামায়াতের আনন্দ র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

মহান বিজয় দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আনন্দ র‌্যালি ও সমাবেশ করেছে জামায়াত

চাঁপাইনবাবগঞ্জে বিজয় দিবসে জামায়াতের আনন্দ র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

বদিউজ্জামান রাজাবাবু স্টাফ রিপোর্টার:মহান বিজয় দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আনন্দ র‌্যালি ও সমাবেশ করেছে জামায়াত।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় চাঁপাইনবাবগঞ্জ পৌরপার্কে জমায়েত হয়ে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে শান্তিমোড়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে জেলা জামায়াতের আমির মাওলানা আবু জার গিফারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মো. নজরুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি আবু বাক্কার, সহ-সেক্রেটারি মোখলেসুর রহমান, আব্দুল হাসান প্রমূখ।

এরআগে সকাল সাড়ে ৬টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে শহীদ বেদিতে ফুল দিয় শ্রদ্ধা জানানোসহ জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ ও পুলিশ সুপার রেজাউল করিম। অন্যদিকে বিএনপির দু’গ্রুপ পৃথক পৃথক র‌্যালি বের করে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️