চাঁপাইনবাবগঞ্জে আনসার বাহিনীর দেড় কোটি টাকার মাদক উদ্ধার 

শনিবার ১০ আগষ্ট গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সামনে আনসার বাহিনীর দায়িত্ব পালনকালীন সময়ে এসব উদ্ধার করেছে

চাঁপাইনবাবগঞ্জে আনসার বাহিনীর দেড় কোটি টাকার মাদক উদ্ধার 

দেশে বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলন প্রেক্ষিতে গত ৫ আগস্ট পরবর্তী সময়ে সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আনসার-ভিডিপি দায়িত্ব পালনকালে জেলা পরিষদের সামনে দেড় কোটি টাকার মাদক, মোবাইল ফোন, বাংলাদেশী ও ভারতীয় নগদ টাকা উদ্ধার করা হয়েছে। 

শনিবার (১০ আগষ্ট) গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সামনে আনসার বাহিনীর দায়িত্ব পালনকালীন সময়ে এসব উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আনসার-ভিডিপি'র জেলা কমান্ড্যান্ট শরিফুল ইসলাম।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলা কমান্ড্যান্ট শরিফুল ইসলামের নির্দেশনায় সার্কেল অ্যাডজুট্যান্ট সেলিম রেজার নেতৃত্বে এফ,এস মাসুদ রানা'র সমন্বয়ে একটি টিম শনিবার রাত ১ টার দিকে জেলা পরিষদের সামনে কয়েকজন দুর্বৃত্তদের ধাওয়া দিলে তারা ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগের ভিতরে তল্লাশি চালিয়ে পাওয়া যায় ৯ টি প্যাকেটে ১ কেজি ৩০০ গ্রাম হেরোইন, ২৫টি প্যাকেটে ১০ হাজার পিস ইয়াবা, ৩৭টি মোবাইল ফোন, ভারতীয় রুপি ৫০০ টাকার ৪২টি নোট এবং বাংলাদেশী ৫০০ টাকার ৪০ টি নোট উদ্ধার করা হয়।

আজ শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সেনা ক্যাম্প, ৯ বীর বগুড়া সেনানিবাসের নিকট হস্থান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন (সিও) লেঃ কর্নেল জনাব-শান্তনু রাজ চৌধুরী, লেফটেন্যান্ট জনাব-সাজিদ, লেফটেন্যান্ট জনাব-সিয়াম। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা তাজিনুর ইসলাম, মাহমুদ সুলতান (ইউ, আই),দলপতি বায়রন আলী।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️