চাঁপাইনবাবগঞ্জে ট্রাফিক ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়েছে শিক্ষার্থীরা

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক কার্যক্রম পরিচালনা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা

চাঁপাইনবাবগঞ্জে ট্রাফিক ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়েছে শিক্ষার্থীরা

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক কার্যক্রম পরিচালনা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের বিশ্বরোড মোড়, ফায়ার সার্ভিস মোড়, শান্তি মোড়, বাতেন খাঁ মোড় ও নবাবগঞ্জ সরকারি কলেজ মোড় এলাকায় শিক্ষার্থীদের ৫টি টিম একযোগে কাজ শুরু করে। 

গত দুই দিন শিক্ষার্থীরা স্বল্প পরিসরে ট্রাফিক কার্যক্রম পরিচালনা করলেও বৃহস্পতিবার তারা পূর্ণ উদ্যোমে কাজ শুরু করে।

এদিকে একই সাথে সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়েছে তারা। নবাবগঞ্জ সরকারি কলেজ, জেলা পরিষদ চত্বর, পুলিশ সুপার কার্যালয়, শান্তিমোড়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, পুরাতন বাজার, অক্ট্রয় মোড়সহ বিভিন্ন স্থানে পরিষ্কার পরিছন্ন কার্যক্রম চালানো হয়। শিক্ষার্থীদের সাথে স্কাউট সদস্য ছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের শিক্ষার্থীরাও অংশ নেয়। 

শিক্ষার্থীরা জানান, একদফা দাবি আদায়ের পর আমরা দেশ গঠনের অংশ হিসেবে কাজ করছি। এই কার্যক্রম পরিচালনার সময় জনগণকে আইন মেনে চলা এবং তাদের কার্যক্রম পরিচালনায় সহযোগিতার আহ্বান জানান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের এ কার্যক্রম চলমান থাকবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️