শিবগঞ্জের দুর্লভপুরে ছিনতাইয়ের অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা 

রায়হান শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের শেরপুর ভাণ্ডার গ্রামের মৃত রাজিবুল হকের ছেলে

শিবগঞ্জের দুর্লভপুরে ছিনতাইয়ের অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুরে ছিনতাইয়ের অভিযোগে রায়হান আলী নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে।  

রায়হান শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের শেরপুর ভাণ্ডার গ্রামের মৃত রাজিবুল হকের ছেলে।

দুর্লভপুর ইউনিয়নের ওয়ার্ড সদস্য মো. শাহজালাল আলী জানান, সম্প্রতি তাদের এলাকা থেকে একটি মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে আসেন রায়হান আলী। বিষয়টি জানাজানির পর স্থানীয়রা শুক্রবার গভীর রাতে একত্রিত হয়ে রায়হানের বাড়িতে যান।

বিষয়টি রায়হান টের পেয়ে ওই মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা ধাওয়া দিয়ে তাকে আটকের পর গণপিটুনি এবং দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করেন। 

এতে ঘটনাস্থলেই রায়হানের মৃত্যু হয়। পরে গ্রাম পুলিশের সহায়তায় মরদেহ শনিবার সকালে শিবগঞ্জ থানায় পৌঁছে দেওয়া হয়। তবে স্থানীয় অন্য একটি সূত্র জানায় শত্রুতার জেরে রায়হানকে ফাঁসিয়ে হত্যা করা হয়েছে।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল দেব জানান, ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে একজন নিহত হয়েছে এবং তার মরদেহ গ্রাম পুলিশ শিবগঞ্জ থানায় পৌঁছে দিয়ে গেছে। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️