সোনামসজিদ স্থলবন্দরে ইলিশ মাছসহ ভারতীয় নাগরিক আটক

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ থেকে ভারতে পাচারের সময় অভিযান চালিয়ে ইলিশ মাছ আটক

সোনামসজিদ স্থলবন্দরে ইলিশ মাছসহ ভারতীয় নাগরিক আটক

বদিউজ্জামান রাজাবাবু স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ থেকে ভারতে পাচারের সময় অভিযান চালিয়ে ১৭ কেজি ৬০০ গ্রাম ইলিশ মাছ জব্দ করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৭ অক্টোবর) সকালে সোনামসজিদ এলাকা থেকে আইসিপিতে একজন আসামীসহ (ভারতীয় নাগরিক) ১৭ কেজি ৬০০ গ্ৰাম ইলিশ এবং একটি ভারতীয় ট্রাক আটক করা হয়।

বিজিবির নিজস্ব গোয়েন্দা সূত্রে জানতে পারে, ০৭ অক্টোবর সোনামসজিদ আইসিপি দিয়ে ইলিশ মাছ পাচারের সম্ভাবনা রয়েছে। এরই প্রেক্ষিতে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এর পরিকল্পনা ও নির্দেশনায় সোনামসজিদ আইসিপিতে কর্মরত বিজিবি সদস্য কর্তৃক অধিক সতকর্তার সাথে বাংলাদেশ হতে ভারতে গমনকৃত খালি ট্রাকসমূহ তল্লাশীর কার্যক্রম পরিচালনা করে।

তল্লাশির এক পর্যায়ে আনুমানিক সকাল ৯ টা ৪০ মিনিটে ১টি ভারতীয় খালী ট্রাক বাংলাদেশ হতে ভারতে যাওয়ার প্রাক্কালে আইসিপিতে কর্তব্যরত বিজিবি সদস্যগণ তল্লাশী করে ১টি বক্সের মধ্যে ১৭ কেজি ৬০০ গ্রাম ইলিশ মাছ উদ্ধার করে। উদ্ধারকৃত ইলিশ মাছের মূল্য আনুমানিক ত্রিশ হাজার টাকা।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অবৈধভাবে বাংলাদেশী ইলিশ মাছ ভারতে চোরাচালানের দায়ে ভারতীয় ট্রাক ড্রাইভার অলক মন্ডল (২২) পিতা-রনজিৎ মন্ডল, গ্রাম-কাঞ্চান্টার টিয়াকাঠি, পোঃ-কাঞ্চান্টার, থানা-ইংলিশ বাজার, জেলা-মালদাকে আটক করা হয়। আটককৃত আসামী (ভারতীয় নাগরিক), ইলিশ মাছ এবং ট্রাকটি মামলা করে শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরো বলেন, দুর্গাপূজার উপলক্ষে শুল্ক ফাঁকি দিয়ে ভারতে ইলিশ মাছ নিয়ে যাচ্ছিল ট্রাক ড্রাইভার। সীমান্তে নিরাপত্তা রক্ষা চোরা চালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️