চাঁপাইনবাবগঞ্জে শিক্ষক হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড

এক শিক্ষক হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষক হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে আজিনুল হক নামে এক শিক্ষক হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদেরকে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।

সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. রবিউল ইসলাম এই দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর বারোরশিয়া তাহির হাজির টোলা গ্রামের মাজেদ আলীর ছেলে হুমায়ন ও একই গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে আ. বারী। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৬ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল ইসলাম জানান, পূর্বশক্রতা ও জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ২০০৫ সালের ১৩ নভেম্বর ইসলামপুর ও দেবীনগর ইউনিয়নের শেষ সীমানায় কষ্টরা মাঠে দেশীয় অস্ত্র দিয়ে শিক্ষক আজিনুল হককে গুরুত্বর জখম করে। এ সময় তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসতপালে পাঠানো হয়। পরে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওই ঘটনার পরদিন ১৪ নভেম্বর নিহত আজিনুল হকের ছেলে আনোয়ার হোসেন বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জ সদর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসানুল হক ২০০৮ সালের ৭ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের উপস্থিতিতে এই দণ্ড প্রদান করেন আদালত।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️