আগুনে পুড়িয়ে হত্যা করা হত্যাকারীরা গ্রেফতার

এক অজ্ঞাত মহিলাকে হত্যার পর আগুনে পুড়িয়ে দেয়ার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিরা আটক

আগুনে পুড়িয়ে হত্যা করা হত্যাকারীরা গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের মহাডাঙ্গা এলাকার ঢাবা মাঠে স্বপ্না আক্তার জেসমিন হত্যা-পরবর্তী পুড়িয়ে দেয়ার ঘটনায় ৩ নারীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়। ৮ জানুয়ারি মামলা টি রুজু হয়। স্বপ্নার আপন বড় ভাই হাবিবুর রহমান বাদি হয়ে মামলা টি দায়ের করে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মিন্টু রহমান জানান, সুদের টাকা লেনদেনকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে স্বপ্না আক্তার জেসমিনকে হত্যা করা হয়। হত্যা-পরবর্তী তাকে যেন কেউ চিনতে না পারে সেই জন্য তাকে পেট্রোল দিয়ে পুড়িয়ে দেয়া হয়।

খবর পেয়ে পুলিশ অজ্ঞাত অবস্থায় স্বপ্না আক্তার জেসমিনের ঝলসানো মরদেহ উদ্ধার করে। এরপর তদন্ত শুরু করে পুলিশ। এর একপর্যায়ে মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকান্ডের মূল হোতা শরিফুল ইসলামসহ এই ঘটনার সঙ্গে জড়িত পারভীন, আয়েশা বেগম ও লেতুন জেরা নামের ৪ জনকে গ্রেপ্তার করা হয়। হত্যাকান্ডে ব্যবহৃত হাঁসুয়াসহ অন্যান্য আলামত উদ্ধারও করে পুলিশ।

ওসি মিন্টু রহমান আরও জানান, স্বপ্না আক্তার জেসমিন হত্যা মামলার মূল আসামি দোষ স্বীকার করে মঙ্গলবার বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছেন। পরে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়।

উল্লেখ্য, গত শনিবার রাতে আগুনে পুড়ে মুখ ঝলসে যাওয়া এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মহাডাঙ্গা এলাকার একটি ধানক্ষেতের পাশের নালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️