চাঁপাইনবাবগঞ্জে ফসলি জমির মাটি কাটায় লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর ঘাটে অবৈধভাবে ফসলি মাটি কেটে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছেন।

চাঁপাইনবাবগঞ্জে ফসলি জমির মাটি কাটায় লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর ঘাটে অবৈধভাবে ফসলি মাটি কেটে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছেন।

আজ শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে অভিযান পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইকরামুল হক নাহিদ।

এসময় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ১ জনকে এক লাখ টাকা জরিমানা করেছেন সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইকরামুল হক নাহিদ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহায়তা করেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ। 

অবৈধ মাটি উত্তোলনের সঙ্গে জড়িত অর্থ দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন- উত্তর ভবানীপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে রবিউল আওয়াল।

সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদ বলেন,অবৈধভাবে ফসলি মাটি কাটার অভিযোগে একজনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️