চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নারী কন্যার সুরক্ষা করি সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি প্রতিপাদ্য নিয়ে চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ সভা

চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মামুন সরকার চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:নারী-কন্যার সুরক্ষা করি,সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি’প্রতিপাদ্য নিয়ে চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর-১০ ডিসেম্বর) ২০২৪ পালন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(৭ ডিসেম্বর) সকালে শিবগঞ্জ উপজেলার ২৮নং গোয়াবাড়ি চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের ১ম পর্বে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সংক্রান্ত সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গোয়াবাড়ি চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তারিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শিবগঞ্জ কিশোর-কিশোরী ক্লাবের ফিল্ড অফিসার মোঃ নওরোজ হুদা, ক্লাবের জেন্ডার প্রোমটার মোঃ আব্দুল কাদের ও অবসরপ্রাপ্ত পোস্ট মাস্টার শ্রী লক্ষণ চন্দ্র দাস।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মোবারকপুর কিশোর-কিশোরী ক্লাবের সংগীত শিক্ষক সমর কুমার দাস ও আবৃতি শিক্ষক মোঃ মামুনুর রশিদ।

শেষে অনুষ্ঠানের অতিথিবৃন্দ,বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️