চাঁপাইনবাবগঞ্জে ট্রাকে পিষ্ট হয়ে এক ব্যক্তি নিহত

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের শান্তির মোড় এলাকায় ট্রাকে পিষ্ট হয়ে এক ব্যক্তি নিহত

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকে পিষ্ট হয়ে এক ব্যক্তি নিহত

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের শান্তির মোড় এলাকায় ট্রাকে পিষ্ট হয়ে শামসুজ্জামান (৫৫) নামের এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। নিহত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চৌহদ্দিটোলা মহল্লার মৃত একরামুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শামসুজ্জামান শান্তিমোড় থেকে মোটর সাইকেল যোগে শিবতলার দিকে যাচ্ছিলেন। এসময় কিছুদূর যাওয়ার পরে পিছন দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায় এবং তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠায়। পরে ট্রাক ও চালককে আটক করে পুলিশ। আটক চালক জেলার শিবগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের মো. চুটু আলীর ছেলে মো. আব্দুর রহিম।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, আজ ছিল জাতীয় নিরাপদ সড়ক দিবস। দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নিরাপদে গাড়ি চালানোর ওপর গুরুত্বারোপ করা হয়। আর আজকেই ঘটে গেল সড়ক দুর্ঘটনা, ঝরে গেল প্রাণ।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি সাজ্জাদ হোসেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️