চাঁপাইনবাবগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

আমি কন্যাশিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ আমি কন্যাশিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফয়সাল রায়হান। তিনি বলেন, “বাংলাদেশে কন্যাশিশুর অবস্থান আগের তুলনায় অনেক উন্নত হয়েছে, তবে এখনো লিঙ্গবৈষম্য দূর করতে শিক্ষা ও সচেতনতার প্রসার জরুরি।” তিনি আরও বলেন, “ক্রিকেট, ফুটবল, আর্চারি সহ বিভিন্ন ক্ষেত্রে মেয়েরা এখন সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করছে।

স্বাগত বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোছাঃ সাহিদা আখতার। বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মান্নান, পরিবার পরিকল্পনার উপপরিচালক শুকলাল বৈদ্য, ও সিভিল সার্জন অফিসের কনসালটেন্ট সাইকী ওদুদ প্রমুখ।পরে মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় নিবন্ধনকৃত ১৪টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে ২০২৪-২৫ অর্থবছরের জন্য মোট ৩ লাখ ৩৬ হাজার টাকার সাধারণ অনুদানের চেক বিতরণ করা হয়। চেকগুলো প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক ফয়সাল রায়হান।সভায় সরকারি কর্মকর্তা, উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️