চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে ধাক্কা খেয়ে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদন:চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে ধাক্কা খেয়ে ইব্রাহিম খলিলুল্লাহ (২৮) নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মহাডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া ব্যক্তি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার জাংগালিয়া গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে ইব্রাহিম খলিলুল্লাহ (২৮)।

মারা যাওয়া ব্যক্তির ভাইয়ের বরাত দিয়ে সদর থানার এসআই আসগর আলী এই তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান,ধারণা করা হচ্ছে মানসিক ভারসাম্যহীন ইব্রাহিম খলিলুল্লাহ সম্ভবত বিকেল ৪টার দিকে ট্রেন থেকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন। পরে এক রিকশাওয়ালা তাকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন এবং রাজশাহী নিয়ে যাবার প্রস্তুতিকালে তিনি মারা যান।

চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে পুলিশের এসআই মো. রফিকুল ইসলাম ঘটনার সত্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে মহাডাঙ্গা এলাকায় ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️