নাচোলে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

আবুল হোসেন নাচোল প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক জনগোষ্ঠীর শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার ২৫শে জুন বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর প্রাথমিক,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৪৫জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও একই গোষ্ঠির ৩০জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেন,উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস।
উপজেলা নির্বাহী অফিসার জানান,মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসনের আয়োজনে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর ৪৫জন শিক্ষার্থীর স্কুলে যাতায়াতের সুবিধার্থে তাদের মাঝে বাইসাইকেল ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে একই গোষ্ঠীর ৩০জন নারীর মাঝে সেলাইমেশিন বিতরণ করা হলো।
এ কর্মসূচির আওতায় প্রাথমিকের(১ম থেকে ৫ম) ১৫১জন, মাধ্যমিকের(৬ষ্ঠ থেকে ১০ম) শ্রেণীর ৯১জন ও উচ্চ মাধ্যমি পর্যায়ের একাদ্বশ ও দ্বাদশ শ্রেণীর ৬০জন শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) সুলতানা রাজিয়া,উপজেলা প্রকৌশলী সাদেকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দীন খান, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, প্রাথমিক শিক্ষা অফিসার মজনু মিয়া, পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন-অর-রশিদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার দুলাল হোসেন ও জানায়াতে ইসলামীর উপজেলা আমীর ইয়াকুব আলী, সাংবাদিকসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।




