নাচোলে জমি নিয়ে বিরোধের জের ধরে দু'পক্ষের সংঘর্ষ,বাইকে আগুন,ককটেল বিস্ফোরণ 

জমি নিয়ে বিরোধের জের ধরে দু'পক্ষের সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে অন্তত ৪ জন আহত

নাচোলে জমি নিয়ে বিরোধের জের ধরে দু'পক্ষের সংঘর্ষ,বাইকে আগুন,ককটেল বিস্ফোরণ 

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ:জমি নিয়ে বিরোধের জের ধরে দু'পক্ষের সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে অন্তত ৪ জন আহত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায়। 

সংঘর্ষের ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ। সংঘর্ষের সময় ৫টি মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। 

রোববার বিকেলে নাচোল উপজেলার রেলস্টেশন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাচোল থানার অফিসার ইনচার্জ ওসি মনিরুল ইসলাম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রেলস্টেশন এলাকার রজব আলীর সঙ্গে তাঁর ভাগ্নে জসিম উদ্দীনের জমি নিয়ে বিরোধ ছিল। ওই বিরোধের জের ধরেই বিকেলে রজবের পক্ষ থেকে চাঁপাইনবাবগঞ্জ থেকে কিছু লোকজন এসে জসিমের বাড়ি ঘেরাও করে। খবর পেয়ে এলাকাবাসী জসিমের পক্ষ নিয়ে তাদের প্রতিরোধ করার চেষ্টা করে। 

এ সময় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ৪/৫টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এবং উভয়পক্ষ একে অন্যের দিকে রেললাইনের পাথর ছোঁড়াছুঁড়ি করে। এতে কমপক্ষে ৪ জন আহত হন। জ্বালিয়ে দেয়া হয় ৫ টি মোটরসাইকেল।

নাচোল থানার ওসি মনিরুল ইসলাম আরও জানান, খবর পেয়ে নাচোল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সঙ্গে জড়িত ৬ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️